গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National এয়ারস্ট্রাইকের পর ফের বদলা, নিহত ১০ পাক সেনা

    এয়ারস্ট্রাইকের পর ফের বদলা, নিহত ১০ পাক সেনা

    0
    108
    ছবি সৌজন্যে : এক্স

    এয়ারস্ট্রাইকের পরে ফের বদলা ভারতীয় সেনার। নিহত ১০ পাক সেনা। নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের হামলায় ১২ নিরীহ ভারতীয়র মৃত্যুর পাল্টা জবাব দিয়েছে ভারত।

    আর তাতে ১০ পাক সেনার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার রাগে সাধারাণ ভারতীয়দের ওপর আক্রমণ করে পাক বেঞ্জার্স বাহিনী। একের পর এক উড়ে আসতে থাকে পাকিস্তানের গুলি-মর্টার। তার প্রত্যাঘাত করে যোগ্য জবাব ফিরিয়ে দেওয়া হয়েছে ভারতের তরফে। সাধারণ ভারতীয়দের ওপর পাক সেনাবাহিনীর হামলায়, পাক রেঞ্জার্সকে উচিত শিক্ষা দিয়েছে ভারত। অন্যদিকে, পাকিস্তানে অপারেশন সিদুরের প্রতিশোধ নেওয়ার চেষ্টার প্রতিশোধ হিসাবে একটি পাক এফ-১৬ যুদ্ধবিমানকে গুলি করে ধ্বংস করেছে ভারত। জানা গিয়েছে, পাকিস্তানিকে যুদ্ধবিমানকে লক্ষ্য করে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমান ধ্বংসের পাশাপাশি মারা গিয়েছেন ওই বিমানের পাইলট।

    যদিও সরকার বা ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।