ভেনিজুয়েলায় বিরোধী প্রার্থীকে ‘ধরতে’ পুরস্কার

0
108
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ভেনিজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোর জয় প্রত্যাখ্যান করে বিরোধী প্রার্থী অ্যাডমান্ডো গঞ্জালেস উরুতিয়াকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছিল আমেরিকা।

নির্বাসিত এই নেতাকে এবার আটক করতে তার সম্পর্কিত তথ্য চেয়ে এক লাখ ডলার মূল্যের পুরস্কার ঘোষণা করেছে ভেনিজুয়েলা সরকার। এত দিন স্পেনে নির্বাসিত থাকা এ নেতা এখন আর্জেন্টিনায় আছেন বলে জানা গেছে।উল্লেখ্য গত বছরের ২৮ জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে পরাজিত করেছেন বলে শুরু থেকেই দাবি করে আসছিলেন গঞ্জালেস উরুতিয়া।পরে ১ আগস্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে বলেন,পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আমেরিকা এবং আরো গুরুত্বপূর্ণভাবে ভেনিজুয়েলার জনগণের কাছে এটি স্পষ্ট যে অ্যাডমান্ডো গঞ্জালেস উরুতিয়া সর্বোচ্চ ভোট পেয়ে ২৮ জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন।এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট কার্যালয়ের একটি সূত্র বলেছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে উরুতিয়া বুয়েন্স অ্যাইরেসে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া পোস্টে গঞ্জালেস উরুতিয়া লিখেছেন,লাতিন আমেরিকায় আমাদের ভ্রমণ শুরু হলো।

প্রথম স্টপেজ, আর্জেন্টিনা।এক্সে একটি বিবৃতিও শেয়ার করেছেন তিনি।সেখানে বলা হয়েছে, শনিবার আর্জেন্টিনার নেতা জেভিয়ার মিলেইর সঙ্গে দেখা করেছেন অ্যাডমান্ডো গঞ্জালেস উরুতিয়া।