প্রমাণ হল কলকাতা পুলিশের তদন্তই সঠিক, বলছে তৃণমূল, পাল্টা অধীর

0
199
ছবি সৌজন্যে : নিজস্ব
প্রমাণ হল কলকাতা পুলিশের তদন্ত সঠিক ছিল। সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হতেই বলতে শুরু করেছে তৃণমূল। দলের নেতা কুণাল ঘোষ বলেছেন আর জি করকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেটা সঠিক ছিল।
যারা সিবিআইয়ের দাবি তুলেছিলেন আদালতের রায়ে কলকাতা পুলিশের গ্রেফতারিটাই মান্যতা পেয়েছে। তৃণমূল যা বলছে সেটাকে সত্য বলে প্রমাণ করতে হবে। পাল্টা আক্রমণ করেছেন অধীর চৌধুরি। তাঁর কথায় মুখ্যমন্ত্রী বলেছিলেন এই ঘটনায় আর যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। মুখ্যমন্ত্রী শাস্তি চেয়ে পথে নেমে নাটক করেছিলেন দাবি করেছেন অধীর চৌধুরী।
প্রশ্ন তুলেছেন এই রায়কে কি যথেষ্ট মনে করেন মুখ্যমন্ত্রী। ভোটে জিতেছে বলে তৃণমূল যা খুশি তাই করছে। খুন-ধর্ষণ-বিষাক্ত স্যালাইন চলছে।