
ধর্ষণ খুনে সঞ্জয় রায়ই একমাত্র দোষী। এটা বোঝাতেই সিবিআই এসেছিল বলে বিস্ফোরক দাবি করেছেন অভয়ার বাবা-মা।
আর জি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় ১১ মাস কেটে গিয়েছে। নিহত চিকিৎসকের মা-বাবার অভিযোগ এখনও সুবিচার পায়নি তাঁরা। এই আবহে বুধবার তদন্তকারী অফিসার সীমা পাহুজা সহ ৩ জনের প্রতিনিধি দল অভয়ার সোদপুরের বাড়িতে গিয়েছেন। ২ ঘণ্টা ধরে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন বলে খবর। তবে সিবিআই-র সঙ্গে কথা বলে সন্তুষ্ট নন অভয়ার পরিবার। তাঁদের দাবি ২ ঘণ্টা ধরে সিবিআইয়ের সঙ্গে যে কথা হয়েছে তাতে তাঁরা বোঝাতে চেয়েছেন ধর্ষণ-খুনে একমাত্র দোষী সঞ্জয় রায়ই। এরাজ্যের পুলিশ বলছে সিবিআইও একই কথা বলছে। অভয়ার বাবা-মায়ের দাবি তাঁদের কাছে যা তথ্যপ্রমাণ রয়েছে, তাতে এমন দাবি মানতে নারাজ।
আক্ষেপের সুরে বলেছেন তাঁদের জীবন হয়ত চলে যাবে, কিন্তু তদন্ত চলতেই থাকবে। তাঁর তদন্তকারী অফিসারদের বলেছেন তার মেয়ে বিচার পেলে কসবা ল’কলেজ কিংবা পরবর্তী ক্ষেত্রে আর কোনও ঘটনাই ঘটত না।






