
অভয়া ফান্ড নিয়ে অনিকেত মাহাতকে ভিডিও কনফারেন্সে জেরা করেছে পুলিশ। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ৭ সদস্যকে তলব করে বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা।
রাজু ঘোষ নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অনিকেত মাহাত সহ ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হয়। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টে ৫ হাজার টাকার টাকা দিয়ে রশিদ না পাওয়ার অভিযোগ করেছেন তিনি। তাঁর অভিযোগ অনেক জুনিয়র চিকিৎসক নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টেও ফান্ডের টাকা নিয়েছেন। এই টাকা কোথায় ব্যবহার হয়েছে জানতে চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। অনিকেত ছাড়া বাকি ৬ জন ডিউটিতে থাকার কথা জানিয়ে শনিবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি। অনিকেত ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেরার মুখোমুখি হন। তাঁর দাবি কী অভিযোগ জানায়নি পুলিশ। ফান্ড নিয়ে একাধিক প্রশ্ন করা হয়েছে তাঁকে। অনিকেত মাহাত জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট আন্দোলনের ধারাবাহিকতার জায়গা থেকে তৈরি হয়েছে। তার আগে আন্দোলন পরিচালনার জন্য জয়েন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়। জয়েন্ট অ্যাকাউন্টের যাবতীয় হিসেব রয়েছে।
অডিট চলছে। সেটা শেষ হলে সাধারণের সামনে হিসেব দেওয়া হবে।
