গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home Kolkata আর জি কর দুর্নীতি মামলায় সিবিআইকে ধমক-শোকজ 

    আর জি কর দুর্নীতি মামলায় সিবিআইকে ধমক-শোকজ 

    0
    114
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আর জি কর দুর্নীতি মামলায় সিবিআইকে আদালতের শোকজের দিনেই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে আর জি কর দুর্নীতি মামলার শুনানিতে সিবিআইয়ের আইওকে শোকজ করেছেন বিচারক।
    ৩ দিন আগে সন্দীপ ঘোষদের বিরুদ্ধে চার্জগঠনে রাজ্য সরকারের অনুমোদন পাওয়ার পরেও কেন বিষয়টি। ট্রায়াল কোর্টকে জানায়নি সিবিআই। ২৭তারিখ অনুমোদন পেলেও ট্রায়াল কোর্টে না জানিয়ে উল্টে কলকাতা হাইকোর্টে অনুমোদনের কথা জানিয়েছে তদন্তকারী সংস্থা। তাতেই রীতিমত ক্ষুব্ধ হয়ে ওঠেন বিচারক। সিবিআই কেন আদালতকে জানায়নি তা নিয়ে সিবিআইয়ের আইও মণীশ উপাধ্যায়কে ধমক দেন বিচারক। ২৪ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দিয়েছেন বিচারক। এদিকে বৃহস্পতিবার সকালে নির্যাতিতার সোদপুরের বাড়িতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। টালা থানার পাশাপাশি সিবিআইয়ের তদন্তকারী একজন অফিসারের ভূমিকায় তিনিও যে খুশি নয়, সেকথাও জানিয়েছেন সুকান্ত মজুমদার। বিষয়টি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে যথাস্থানে অভিযোগ করবেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার।
    একই সঙ্গে তৃণমূল নেতা মন্ত্রীদের আক্রমণের জবাবে সুকান্ত মজুমদার স্থানীয় কাউন্সিলর এবং পানিহাটির তৃণমূল বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। পুলিশের তরফে ভয় দেখানো হয়েছিল।