বিশ্বকর্মার আরাধনায় রাজ্য, বিচারের দাবিতে উড়ল ঘুড়িও

0
144
বিশ্বকর্মার আরাধনায় মেতেছে রাজ্য। তারমধ্যেই আর জি করের বিচারের দাবিতে আকাশে উড়েছে কালো ঘুড়ি। এবারের বিশ্বকর্মাপুজো অন্যবারের থেকে কিছুটা হলেও আলাদা। এসবের মধ্যে হাওড়া, হুগলি, হলদিয়া, ব্যারাকপুর শিল্পাঞ্চল সহ জেলার সর্বত্রই সকাল থেকেই শুরু হয়েছে দেব কারিগরের পুজো।
অফিস, গ্যারেজ, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, স্টেশনে ধুমধাম করে বিশ্বকর্মায় আরাধনায় মেতেছেন মানুষ। পুজোর পর ফুল, মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ট্রেন, বাস, গাড়ি, বিভিন্ন অফিস, শিল্পাঞ্চল। দেব কারিগরের আরাধনা চলছে সিটি কেবল এবং ইন্ডিয়ান কেবল নেট কোম্পানি লিমিটেডের অফিসেও। আইসিএনসিএলের বিল্ডিং মিডিয়া সিটিতে সকাল থেকেই শুরু হয়েছে দেব কারিগরের আরাধনা। পুজোয় সামিল হয়েছে আইসিএনসিএলের সব স্তরের কর্মীরা। ইন্দোজাপান বিল্ডিংয়ের আইসিএনসিএলের বিভিন্ন শাখায যথাবিহিত উপাচারে পূজিত হয়েছেন দেবকারিগর। অন্যান্য দিনের তুলনায়, রাস্তায় কম বেরিয়েছে যানবাহন। তাই রাস্তায় যানজটও কম চোখে পড়েছে। নানা রঙের ঘুড়ির মাঝে নজর কেড়েছে কালো ঘুড়ি। আর জি করের বিচার চেয়ে কালো ঘুড়ি উড়েছে আকাশে। যাতে লেখা হয়েছে উই ওয়ান্ট জাস্টিস। রাজ্যবাসীকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।