
দোষী সাব্যস্ত হয়ে গিয়েছে শনিবারই, সঞ্জয় রায়ের ফাঁসি হয়, না যাবজ্জীবন, সোমবার জানার জন্য আগ্রহী সারা দেশ।
১২ মিনিটের শুনানিতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস। তিনি সঞ্জয়কে জানিয়ে দেন তাঁর অপরাধ প্রমাণিত হয়েছে। তিনিই ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে ঢুকে চিকিৎসককে আক্রমণ করেন, তাঁকে যৌন হেনস্থা করে গলা টিপে খুন করেন। সাক্ষীদের বয়ান এবং সিবিআইয়ের তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হচ্ছে বলে জানান বিচারক। সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ এজলাস বসবে। ওই দিন সঞ্জয় রায়, তাঁর আইনজীবী এবং নির্যাতিতার পরিবারের বক্তব্য শুনবেন বিচারক। এরপর দুপুরে সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা করবেন বিচারক। ভারতীয় ন্যায় সংহিতার যে যে ধারায় সঞ্জয়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে, তাতে ধর্ষণ এবং খুনের অপরাধে সর্বোচ্চ ফাঁসির সাজা হতে পারে। তবে তাঁকে যে সাজাই দেওয়া হোক না কে সঞ্জয় হাইকোর্টে আবেদন করতে পারবেন। সেখানে আর্জি খঅরিজ হলে মামলা যাবে সুপ্রিম কোর্টে।
মৃত্যুদণ্ডের সাজা সুপ্রিম কোর্ট বহাল রাখলে সেক্ষেত্রে তাঁর ভরসা রাষ্ট্রপতি। সেখানে নাকচ হলে তবেই মৃত্যুদণ্ড কার্যকর হবে।








