বিচারের প্রথম ধাপ পেরোলেন, বলছেন নির্যাতিতার বাবা-মা

0
176
ছবি সৌজন্যে : নিজস্ব
বিচারের প্রথম ধাপ পেরোলেন। আদালত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পরেই মন্তব্য করেছেন নির্যাতিতার বাবা।
তিনি বলেছেন এরপর যাতে দ্বিতীয় ধাপে পৌঁছনো যায় এমন রায় দেবেন বিচারক, তেমনটাই বিশ্বাস ছিল। সেটাই রেখেছেন। সোমবার সেই জাজমেন্ট মিলবে। বিচারক অনির্বাণ দাসকে কৃতজ্ঞতাও জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা। তবে তাদের কথায় আরও অনেক দোষী রয়েছে যাদের সাজা ঘোষণা, দোষী সাব্যস্ত করা বা’ক রয়েছে। মামলার রায় শুনে আদালত কক্ষেই কেঁদে ফেলেছিলেন নির্যাতিতার বাবা-মা।
কাঁদতে কাঁদতেই বিচারককে ধন্যবাদও জানিয়েছেন। বিচারক আশ্বস্ত করে বলেছেন সোমবার তাঁদের কথা শুনবেন।