
আর জি করের নির্যাতিতার বাবা-মায়ের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে তালিকাভুক্ত হল মামলা। যার শুনানি হতে পারে বুধবার।
তালিকায় ৪২ নম্বরে রাখা হয়েছে আর জি কর মামলা। নিম্ন আদালতের রায়ে দোষী সঞ্জয় রাইয়ের আমৃত্যু কারাদণ্ডের সাজার পর প্রথমবার শীর্ষ আদালতে উঠবে আর জি কর মামলা। স্বাভাবিকভাবেই সঞ্জয় রায়ের সাজার প্রসঙ্গ আদালতে ওঠে কিনা সেদিকে নজর থাকবে।তার আগে মঙ্গলবারই আর জি কর মামলায় দোষী সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে প্রথমার্ধেই কলকাতা হাইকোর্টে মামলা করেছে রাজ্য সরকার।এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার উচ্চ আদালতে যাবে। এরমধ্যে এদিন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে ফের সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে সওয়াল করেছেন। বলেছেন, অপরাধীরা বেঁচে গেলে আবার অপরাধ করবে। প্রশ্ন তুলেছেন, কেউ দানবিক, পাশবিক হলে সমাজ কিভাবে মানবিক হতে পারে। আর জি কর ম,মামলায় ফাঁসি চেয়েছিলেন তিনি।অন্যদিকে, রাজ্যের পদক্ষেপে ক্ষুব্ধ নির্যাতিতার বাবা। তিনি বলেছেন, এত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কিছু করতে হবে না মুখ্যমন্ত্রীকে।এতদিন তিনি অনেক করেছেন, আর যেন কিছু না করেন। এটাই তাঁর অনুরোধ।
এই আবহে সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়ার জন্য রাজ্যের তৎপরতা সন্দেহজনক বলে জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
