গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk আর জি কর : মোমবাতি জ্বালালেন সৌরভ, মিছিলে ডোনা-সানা 

    আর জি কর : মোমবাতি জ্বালালেন সৌরভ, মিছিলে ডোনা-সানা 

    0
    138
    mombati jalalen sourav
    mombati jalalen sourav
    আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির পত্নী ডোনা এবং মেয়ে সানা গাঙ্গুলি।
    মোমবাতি নিয়ে বেহালায় মিছিল করেছেন তাঁরা। যদিও এই মিছিলে হাঁটেননি সৌরভ গাঙ্গুলি। তবে বাড়িতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন। বুধবার সন্ধের পর বেহালা চৌরাস্তা মোড় থেকে এই মিছিল করেন ডোনা, সানা। তাঁদের সঙ্গে ছিলেন দীক্ষা মঞ্জরির শিক্ষার্থীরাও। সৌরভ গাঙ্গুলি এই মিছিলে না থাকলেও তিনি পরে যোগ দিয়ে মেয়ের সঙ্গে মোমবাতি জ্বালান। মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে অবশ্য কোনও কথা বলেননি তিনি। প্রশ্ন করা হলে সৌরভ শুধু জানান, পরে কথা হবে। এই মিছিলে যোগ দিয়ে ডোনা জানিয়েছেন, সবার মতো তিনিও আর জি করের ঘটনার তীব্র নিন্দা করেন। চান দোষীদের কড়া শাস্তি হোক এবং দ্রুত বিচার হোক।