আর জি কর : সিবিআইয়ের সাক্ষাৎ চান চিকিৎসকরা

0
136
ছবি সৌজন্যে :সংগৃহীত

আর জি কর-কাণ্ডে সিবিআইয়ের সঙ্গে দেখা করতে চান চিকিৎসকরা। তদন্তকারী অফিসার সীমা পাহুজার সঙ্গে দেখা করতে চেয়ে ই-মেল করেছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস।

জানা গিয়েছে, এর আগে একাধিক ই-মেল করেছেন ডাক্তাররা, প্রথমে তারা আর জি ক-কাণ্ডে যাতে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয় সেই দাবি করেছিল, এরপর আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠে আর্থিক দুর্নীতি তদন্তে এনওসি দেওয়া নিয়েও সিবিআইকে ই-মেল করে।

এবং দিনের শেষে ডাক্তাররা সিবিআইয়ের তদন্তকারী অফিসার সীমা পাহুজার সঙ্গে বৃহস্পতিবার বেলা ৩টের সময় সিজিও কমপ্লেক্সে দেখা করতে চেয়ে ই-মেল পাঠায়, যদিও সেই ই-মেলের পাল্টা কোনও জবাব সিবিআইয়ের তরফে আসেনি বলেই খবর।