স্বাস্থ্যভবনের বৈঠকে নেই আর জি করের ছাত্ররা

0
484
SWASTHYA BHABAN ER BOITHAK A NEI RG KAR ER CHATRORA
SWASTHYA BHABAN ER BOITHAK A NEI RG KAR ER CHATRORA
স্বাস্থ্যভবনে আর জি কর নিয়ে বৈঠকে নেই ধর্মঘটী ডাক্তাররা। তাদের যুক্তি স্বাস্থ্যভবনে রাজ্য সরকারের উদ্যোগে যে বৈঠক ডাকা হয়েছে সেখানে মূলত ডাক্তারদের বিভিন্ন সংগঠনগুলোকেই ডাকা হয়েছে। কোনও সংগঠনের সঙ্গে বৈঠকে নারাজ আরজি করের আন্দোলনরত ছাত্রছাত্রীরা।
এর আগে সকালে আরজি করে গিয়ে আন্দেলানরত ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক, স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব অনিরুদ্ধ নিয়োগী নতুন অধ্যক্ষ। এরমধ্যেই খবর আসে দুর্নীতি এবং একটি বিশেষ রাজনৈতিক দলকে পৃষ্টপোশকতার কারণে কলকাতা মেডিক্যাল কলেজের একটি বিভাগের ডিনকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরেই আরজি করে আন্দোলনরত ছাত্রছাত্রীদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে তারা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত দোষীদের চিহ্নিত এবং শাস্তির ব্যবস্থা করা হয়। অন্যদিকে স্বাস্থ্যভবনের বৈঠকে রাজ্য সরকারের তরফে রাজ্যের মেডিক্যাল কলেজ গুলোতে জরুরি বিভাগ সহ স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করতে ডাক্তারদের সংগঠনগুলো এবং বিশিষ্ট চিকিৎসকদের সাহায্য চাওয়া হয়েছে।