
মেয়ের জন্মদিনে বিচার ছিনিয়ে আনার শপথ আর জি করের নির্যাতিতার বাবা-মার। ভারক্রান্ত মনে পুরনো স্মৃতি মনে করে মায়ের আফসোস মেয়েটা বেঁচে থাকলে এই দিনে কত আনন্দে কাটাত।
কিন্তু দুষ্কৃতীরা সবকিছ কেড়ে নিয়েছে। নির্যাতিতার বাবা-মায়ের বক্তব্য তাঁদের বেঁচে থাকার একটাই লক্ষ্য মেয়ের ন্যায়বিচার। তার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবেন। তাঁদের দাবি মেয়ের আসল অপরাধীরা আর জি কর মেডিকেলেই লুকিয়ে রয়েছে। বিচার ছিনিয়ে আনার জন্য আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন তাঁরা। নির্যাতিতার বাবা-মায়ের অভিযোগ বিচার সুনিশ্চিত করতে চাইছে না প্রশাসন। তাঁদের লড়াই কেন্দ্র-রাজ্যের বিরুদ্ধে। সঞ্জয় রায়ের ফাঁসি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।
যাতে বড় মাথারা ছাড় পেয়ে যায়। তাঁরা আরও জানিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তিনিও বিচারের আশ্বাস দিয়েছেন।






