টাকা নয়ছয়, অনিকেতদের বিরুদ্ধে অভিযোগ খারিজ আদালতে

0
160
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
অনিকেত মাহাত সহ ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করেছে আদালত। জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজু ঘোষ নামে এক ব্যক্তি।
তাঁর অভিযোগ ছিল আর জি করকাণ্ডে আন্দোলনের সময় সাধারণ মানুষের থেকে টাকা তুলে সেই টাকা অন্য খাতে ব্যবহার করা হয়েছে। রাজুর আরও দাবি ছিল তিনিও ৫ হাজার টাকা দিয়েছিলেন যার কোনও রশিদ পাননি। এই অভিযোগের প্রেক্ষিতে এফআইআরে আবেদনও করেছিলেন তিনি। তাঁর দাবি ছিল জুনিয়র ডক্টর্সরা আন্দোলনের নামে প্রতারণা, টাকা নয়ছয়, অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। এই মামলায় আর জি কর আন্দোলনের মুখ অনিকেত মাহাত সহ ৭ জুনিয়র ডাক্তারকে তলব করেছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ।
আদালত পুলিশকে বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট দিতে বলেছিল। সেই রিপোর্ট দেখে রাজু ঘোষের আবেদন খারিজ করেছে বিধাননগর মহকুমা আদালত।