
আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলা থেকে সরে দাড়াল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। রাজ্যে নতুন সরকার এই মামলায় জুডিশিয়াল কমিশন গড়ছে।
সুবিচারের স্বার্থে যে ডিভিশন বেঞ্চ পর্যাপ্ত সময় দিতে পারবে, সেই বেঞ্চে মামলার শুনানি হতে পারে বলে মনে করছে রাজাশেখর মান্থার বেঞ্চ। বিচারপতি মান্থা বলেছেন মামলার জন্য জুডিশিয়াল কমিশন গঠনের কথা শোনা যাচ্ছে। তাই এই মুহূর্তে এই মামলা শোনার প্রয়োজন নেই। মামলা শুধুমাত্র মামলাকারীর জন্য গুরুত্বপূর্ণ নয়। এই মামলার দিকে রাজ্য ও দেশের মানুষ তাকিয়ে রয়েছেন বলে মন্তব্য করেছেন বিচারপতি রাজাশেখ মান্থার। বিচারপতি মান্থা আরও বলেছেন তিনিও চান এই মামলায় সঠিক বিচার হোক। শুধু পরিবারের নয়, সাজাপ্রাপ্ত এবং সিবিআই-র আবেদনও বিশদে শুনতে হবে। বিস্তারিত শুনানির ব্যবস্থা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে সিবিআই তাদের মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করে এবং আদালত তা গ্রহণ করেছে। তবে বেঞ্চ পরিবর্তন হওয়ায় এখন প্রধান বিচারগতি স্থির করবেন কোন বেঞ্চে মামলার পরবর্তী শুনানি হবে।
