সন্দীপ সহ ৬ জনের পলিগ্রাফ টেস্ট, সঞ্জয়েরও

0
237
sanjay sandip er poligram
sanjay sandip er poligram
অনুমতি মিলেছে শুক্রবার, আর শনিবার সকাল থেকেই কলকাতার সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ, ৪ জুনিয়র ডাক্তার এবং অভিযুক্ত সঞ্জয় ঘনিষ্ঠ আরেক সিভিক ভলান্টিয়ার সৌরভ ভট্টাচার্য-র পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে।
অন্যদিকে অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হবে প্রেসিডেন্সি সংশোধনাগারে। শুক্রবারই আদালত চিকিৎসক খুনে অভিযুক্ত সঞ্জয় রায়কে ১৪ দিনের জেল হেফাজত নির্দেশ দিয়েছে। পলিগ্রাফ টেস্ট করাতে দিল্লি থেকে সিবিআইয়ের একটি বিশেষ দল কলকাতায় এসেছে। শনিবার সকালেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন সন্দীপ ঘোষ। তিনি এই নিয়ে টানা ৯ দিন সিবিআই দফতরের হাজিরা দিয়েছেন। এছাড়াও কলকাতা পুলিশের কয়েকজন আধিকারিক জেরা করছে সিবিআই। এই পুলিশ আধিকারিকরা চিকিৎসক খুনের তদন্তের দায়িত্বে ছিলেন। এছাড়াও সিবিআই তলবে আবারও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন অভিযুক্ত সঞ্জয় রায় ঘনিষ্ঠ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্ণব দত্ত।