
শুধু পুলিশে নয়, জুনিয়র ডাক্তারদের দাবি মেনে স্বাস্থ্য দফতরেও একাধিক রদবদল করা হয়েছে। নতুন স্বাস্থ্য অধিকর্তা হচ্ছেন স্বপন সোরেন। তবে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদে কাকে আনা হচ্ছে তা জানা যায়নি।
জুনিয়র ডাক্তারদের দাবি মেনে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা কৌস্তভ নায়েক, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস হালদারকে। মঙ্গলবার স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ দফতরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এতদিন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদে থাকা দেবাশিস হালদারকে বদলি করা হচ্ছে জনস্বাস্থ্যের স্পেশাল অফিসার অন ডিউটি পদে। অন্যদিকে স্বাস্থ্য অধিকতার পদে থাকা কৌস্তভ নায়েককে ইনস্টিটিউট অফ হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ইনস্টিটিউটের অধিকতা করা হয়েছে। এতদিন ইনস্টিটিউট অফ হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ইনস্টিটিউডেটর অধিকর্তা ছিলেন সুপর্ণা দত্ত। তাঁকে বদলি করা হচ্ছে মেডিক্যাল এডুকেশন বা স্বাস্থ্যশিক্ষার ওএসডি পদে।








