
অভয়ার মৃত্যুর পর প্রথম জন্মদিনে একাধিক কর্মসূচির মধ্যে সোদপুরে তাঁর বাড়ির কাছে অভয়া ক্লিনিক চলছে। সেখানে স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।
কিঞ্জল নন্দ, আসফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদাররা সকাল থেকে অভয়া ক্লিনিকে রোগী দেখছেন। বেলা যত বেড়েছে লাইন তত লম্বা হচ্ছে। যাঁরা চিকিৎসা পরিষেবা নিচ্ছেন তাঁদের হাতে চারাগাছ তুলে দেওয়া হচ্ছে। অভয়া গাছ ভালবাসতেন বলে তাঁর জন্মদিনে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। রোগী দেখার পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে। অভয়ার মৃত্যুর পর ৬ মাস পর এখনও বিচার মেলেনি।
অভয়া ক্লিনিকে উপস্থিত সাধারণ মানুষও বিচারের দাবি তুলছেন। জুনিয়র চিকিৎসকদের লড়াইয়ের পাশে তাঁরা থাকবেন বলে জানিয়েছেন।
