
আর জি কর হাসপাতাল দুর্নীতির মামলায় ফরেন্সিক মেডিসিনের অধ্যক্ষ দেবাশিস সোম এবং অ্যাসোসিয়েট প্রফেসর সুজাতা ঘোষ-র বিরুদ্ধে বিভাগীয় তদন্তর প্রস্তুতি শুরু করেছে স্বাস্থ্য ভবন।
এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকরি সংস্থা বা সিবিআই। আর জি কর হাসপাতালের ফরেন্সিক মেডিসিন দফতরের অধ্যক্ষ দেবাশিস সোম এবং অ্যাসোসিয়েট প্রফেসর সুজাতা ঘোষ ওই হাসপাতালের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাদের তদন্তের আওতায় রয়েছেন, এই মর্মে স্বাস্থ্যসচিব এবং রাজ্যের মুখ্যসচিবকে ৯ অক্টোবর চিঠি দিয়ে জানায় সিবিআই। এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছিল তদন্তকারী সংস্থা।
সিবিআই সূত্রের দাবি, তদন্তকারীদের ওই চিঠির পর স্বাস্থ্য দফতরে তরফে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, ওই দু’জনের দুর্নীতির বিষয়ে স্বাস্থ্য ভবন অবগত নয়। তবে সিবিআইয়ের চিঠির ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরুর প্রস্তুতি নেওয়া যায় বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে বলে দাবি সিবিআইয়ের।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
