ধর্মতলার ধর্নামঞ্চে সিনিয়রদের পাশে জুনিয়ররাও

0
135
ছবি সৌজন্যে : নিজস্ব
ধর্মতলায় সিনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে সামিল জুনিয়র ডাক্তাররা। শনিবার বিকেলে দেবাশিস হালদাররা সিনিয়দের সংহতি জানাতে ধর্নামঞ্চে হাজির ছিলেন।
সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কেন ৯০ দিন পরেও চার্জশিট দিত পারল না সিবিআই। পাশাপাশি কেন অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনে রাজ্য সরকার এনওসি দিচ্ছে না। মূলত এই দুই দাবিতে হাইকোর্টের শর্ত মেনে ধর্মতলার মেট্রো চানেলে ধর্নায় বসেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে মামলা করেছিলেন সিনিয়র ডাক্তাররা। এরপরেই শর্ত বেধে হাইকোর্ট। ধর্নামঞ্চের মাপ, ২০০ থেকে আড়াশো মানুষের জমায়েত সহ একাধিক শর্ত বেধে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিকে শনিবার সকালে ১ ফুট বেশি মঞ্চ হওয়ায় পুলিশ গিয়ে ছোট করে দেয়।
কলকাতা পুলিশের এমন তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাদের প্রশ্ন এই তৎপরতা যদি তদন্তে দেখাতো তবে এতদিনে অভয়া বিচার পেত।