গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk ঝোঁকেনি শিরদাড়া, বুকে ব্যাজ পরেই পুরসভায় ডাক্তার তপোব্রত

    ঝোঁকেনি শিরদাড়া, বুকে ব্যাজ পরেই পুরসভায় ডাক্তার তপোব্রত

    0
    138
    পুলিশ আটক করলেও ঝোঁকেনি শিরদাঁড়া। বুধবার উই ওয়ান্ট জাস্টিস ব্যাজ লাগিয়েই কাজে যোগ দিয়েছেন পুরসভার মেডিক্যাল অফিসার তপোব্রত রায়।
    মঙ্গলবার রাতে থানা থেকে ছাড়া পেয়ে জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চে গিয়েছিলেন। এদিকে সহকর্মীকে আটক করার প্রতিবাদে অন্যান্য ডাক্তাররাও ওই ব্যাজ পরে পুরসভায় কাজে যোগ দিয়েছেন। জানা গিয়েছে তপোব্রত মঙ্গলবার শিরদাঁড়া বিক্রি নেই লেখা টি শার্ট পরে রেড রোডে ক্যাম্পে কাজ করছিলেন। বুকে লাগানো ছিল ইউ ওয়ান্ট জাস্টিস লেখা ব্যাজ। তখনই তাঁকে আটক করা হয়। এরপর ৩ ঘণ্টারও বেশি সময় ময়দান থানায় বসিয়ে রাখা হয়। নিয়ে নেওয়া হয় তাঁর ফোন। এরপরেই আইনজীবীকে নিয়ে ময়দান থানায় যান অন্যান্য ডাক্তাররা। কার্যত আন্দোলনের চাপেই তপোব্রত রায়কে শেষপর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।
    কেন তপোব্রত কে আটক করা হয়েছিল। ক্ষমা চাইতে হবে পুলিশকে। পুরআধিকারিকরদের সঙ্গে বৈঠকে বৈঠকে ডেডলাইন দিয়েছেন ডাক্তাররা।
    ছবি  সৌজন্যে : নিজস্ব