জুনিয়র চিকিৎসক আসফাকুল্লাকে শোকজ করল রাজ্য

0
251
ছবি সৌজন্যে : নিজস্ব
পিজিটি হয়েও ইএনটি-র সার্জেন পরিচয় দিয়ে চেম্বার করার অভিযোগে আর জি কর আন্দোলনের অন্যতম মুখ, জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়ারকে শোকজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
সাতদিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।এবিষয়ে আগেই নাইয়ার বিরুদ্ধে সোশ্যাল মাধ্যমে অভিযোগ এনেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের অভিযোগ ছিল, পিজিটি হয়েও হুগলির সিঙ্গুরে নিজেকে  ইএনটি-র সার্জেন পরিচয় দিয়ে চেম্বার করছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের অন্যতম নেতা আসফাকুল্লা নাইয়া। বিষয়টি তদন্তের দাবিও জানিয়েছিলেন কুণাল। অবশেষে এ বিষয়ে পদক্ষেপও করল মেডিক্যাল কাউন্সিল।
তবে কুণালের আনা অভিযোগের সময় এ বিষয়ে নাইয়ার দাবি করেছিলেন, তিনি যেহেতু আর জি কর আন্দোলনের অন্যতম মুখ তাই  প্রতিহিংসা পরায়ণ আচরণ করা হচ্ছে।