
কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবিতে হাইকোর্টে যাবেন। জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শিয়ালদহ কোর্টের রায়কে হাইকোর্টে চ্যালেঞ্জের প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি শকড। আর জি করকাণ্ড বিরলতম ঘটনাই। দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই উত্থাপ্রকাশ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ফাঁসি হলে মনকে স্বান্তনা দিতে পারতেন। সাজা ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মনে করিয়েছেন ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছিলেন। কিন্তু বেলার দিকে রায় শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি এখনও ফাঁসির দাবিতেই অনড়। যাবজ্জীবন না হয়ে ফাঁসির সাজা হলে মনকে সান্ত্বনা দিতে পারতেন বলে আক্ষেপ করেছেন। একইসঙ্গে সিবিআইয়ের ভূমিকা নিয়ে পরোক্ষভাবে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। নিজের মত জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী টেনে এনেছেন জয়নগর, ফরাক্কা এবং গুড়াপের ধর্ষণ খুনের ঘটনার সাজার প্রসঙ্গ। তিনটি ক্ষেত্রেই পুলিশের চার্জশিটের ভিত্তিতে আদালত ফাঁসির সাজা দিয়েছেন। আর জি কর মামলা খুবই গম্ভীর বিষয়।
তারপরেও রাজ্যের হাত থেকে মামলাটা ইচ্ছে করে কেড়ে নেওয়া হয়েছে। কী ভাবে লড়াই করেছে, কী যুক্তি দিয়েছে। সবটাই সিবিআই করেছে।







