গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata ৯ ফেব্রুয়ারি মেয়ের জন্মদিনে পথে নামার ডাক নির্যাতিতার বাবা-মা-র

    ৯ ফেব্রুয়ারি মেয়ের জন্মদিনে পথে নামার ডাক নির্যাতিতার বাবা-মা-র

    0
    109
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ৯ ফেব্রুয়ারি অভয়ার জন্মদিন। মেয়ের জন্মদিনে পথে নামার আবেদন করেছেন আর জি করের নির্যাতিতার বাবা-মা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা পোস্ট করে আবেদন করেছেন তাঁরা।
    মেয়ের মৃত্যুর ৬ মাস পরেও বিচার মেলেনি। তাই ৬ মাস পর অভয়ার জন্মদিনে সাধারণ মানুষকে ফের পথে নামার ডাক দিয়েছেন নির্যাতিতার বাবা-মা। ৯ অগাস্ট আর জি করের সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ধর্ষণ-খুনে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু জেলের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। কিন্তু তাঁর বাবা-মার অভিযোগ এই খুনের সঙ্গে শুধু সঞ্জয় রায় একা জড়িত নন। আরও একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। ভিডিও বার্তায় অভয়ার মা বলেছেন মেয়ের মৃত্যুর ঠিক ৬ মাসের মাথায় তাঁর জন্মদিন।
    ৬ মাস কেটে গেলেও মেয়ের বিচার এখনও অধরা। ৯ ফেব্রুয়ারি যে বৃহত্তর পরিবার তাঁদের পাশে ছিলেন তাদেরকে ফের পথে নামোর আবেদন করেছেন। জন্মদিনে মেয়ের বিচারের জন্য আওয়াজ তোলার আবেদন করেছেন।