অভয়ার মা পানিহাটির বিজেপি প্রার্থী

0
95
ছবি সৌজন্যে : ফাইল

আর জি কর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের মাকেই পানিহাটির প্রার্থী করল বিজেপি। বুধবার সন্ধেয় তৃতীয় দফায় রাজ্যের আরও ১৯টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি।

এখনও ১৯ টি কেন্দ্র বাকি রয়েছে। যদিও অভয়ার মা ছাড়া তালিকায় চমক খুব একটা নেই। আগেই পানিহাটি কেন্দ্র থেকে মেয়ের বিচারের জন্য বিজেপির টিকিটে লড়বেন বলে জানিয়েছিলেন অভয়ার মা। তৃতীয় দফায় তালিকায় উত্তরবঙ্গের বেশকিছু কেন্দ্রের নাম রয়েছে। কোচবিহার দক্ষিণে রবীন্দ্রনাথ বোস, রায়গঞ্জে দীনেশ সরকার, ইসলামপুরে চিরঞ্জিৎ রায়, হেমতাবাদে হরিপদ বর্মণ, ইংলিশবাজারে অম্লান ভাদুড়িকে টিকিট দিয়েছে বিজেপি।

অন্যদিকে শান্তিপুরে স্বপন দাস, হাওড়া মধ্য আসনে বিপ্লব মণ্ডল, উত্তরপাড়ায় দীপাঞ্জন চক্রবর্তী, সিঙ্গরে অরূপ কুমার দাস, চন্দননগরে দীপাঞ্জন কুমার গুহ, চুঁচুড়ায় সুবীর নাগ, হরিপালে মধুমিতা ঘোষ, তমলুকে হরেকৃষ্ণ বেরা, মেদিনীপুরে শঙ্কর গুছাইত, পূর্বস্থলী দক্ষিণে প্রাণকৃষ্ণ তপদার টিকিট পেয়েছেন। কাটোয়া থেকে লড়বেন কৃষ্ণ ঘোষ, সাঁইথিয়ায় লড়বেন কৃষ্ণকান্ত সাহা এবং নলহাটিতে বিজেপি প্রার্থী করেছে অনিল সিংকে।