
সুপ্রিম কোর্টের পরামর্শের পরেও কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরছে না চিকিৎসকরা।এমনটাই জানিয়ে দিয়েছে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন।
স্বাস্থ্যমন্ত্রক যতক্ষণ না চিকিৎসকদের নিরাপত্তায় উল্লেখযোগ্য পদক্ষেপ করছে, ততক্ষণ এই কর্মবিরতি চলবে।আর জি কর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ।ঘটনার ভয়াবহতার কথা উল্লেখ করে উদ্বিগ্ন খোদ শীর্ষ আদালত। মঙ্গলবার শুনানির সময়ে সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের কথা বলেছে।কিন্তু চিকিৎসক সংগঠনগুলির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্যমন্ত্রক যতক্ষণ না চিকিৎসকদের আইনি নিরাপত্তা নিশ্চিত করছে ততদিন কর্মবিরতি চলবে। আউডডোর পরিষেবা এবং ইলেক্টিভ ওটি আপাতত বন্ধ থাকবে। সুপ্রিম কোর্টের পরবর্তীর রায়ের দিকে তাকিয়ে রয়েছে তারা। ২২ আগস্ট মামলার পরবর্তী শুনানি হবে।
