গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment ছবি তোলায় মেজাজ হারালেন রিয়া

    ছবি তোলায় মেজাজ হারালেন রিয়া

    0
    93
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    কয়েক মাস আগেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় অব্যাহতি পেয়েছিলেন। ভেবেছিলেন, চিরকালের মতো নিষ্পত্তি হয়েছে। কিন্তু ফের মুম্বই আদালতের তরফে নোটিশ পাঠানো হয়েছে রিয়া চক্রবর্তীকে। তবে এই নোটিশ তিনি পেয়েছেন নিজের করা একটি অভিযোগের ভিত্তিতেই।

    ফের আদালতের নোটিশ পাওয়ার কয়েক দিনের মধ্যে প্রকাশ্যে মেজাজ হারালেন রিয়া। প্রাথমিকভাবে ফটোজার্নালিস্টদের সামনে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হন রিয়া। কিন্তু তার পরে অভিনেত্রীর পিছু নেন তারা। আর তাতেই বেশ চটে যান রিয়া।কিছুটা উঁচু গলায় তিনি বলেন,আর আমার পিছনে আসবেন না। একবার ছবি তোলা হয়ে গেছে। এবার বিদায় দিন।রিয়ার এই আচরণ নেটিজেনদের অনেকেই ভালভাবে নেননি।এক নেটিজেন ফটোজার্নালিস্টদের উদ্দেশে লেখেন,আপনাদের কি এতই খারাপ দিন এল যে এর পিছু নিতে হচ্ছে, কেন যে আপনারা সব জায়গায় এই ভাবে চলে যান? এদিকে,সুশান্তের মৃত্যুর পর তার দুই বোন প্রিয়াঙ্কা সিং এবং মিতু সিংয়ের পাশাপাশি চিকিৎসক তরুণ নাথু রামের বিরুদ্ধে অভিযোগ জানান রিয়া।অভিনেত্রীর অভিযোগ ছিল,সুশান্তকে তারা চিকিৎসকের তদারকি ছাড়াই ওষুধ সংগ্রহে সহায়তা করতেন। রিয়া দাবি করেছিলেন, সুশান্ত বাইপোলার ডিজঅর্ডারে ভুগছিলেন। অভিনেতার দিদিরা প্রায়ই তার ওষুধ বন্ধ করে দিতেন। তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন, অভিনেতার বোন সুশান্তের মানসিক অবস্থার কথা জানা সত্ত্বেও টেক্সট মেসেজের মাধ্যমে তার জন্য ওষুধের ব্যবস্থা করতেন।

    অনেক সময় নাকি প্রেসক্রিপশন জালও করতেন সুশান্তের দুই দিদি। রিয়ার এই অভিযোগের ভিত্তিতেই নোটিশ জারি হয়েছে। মুম্বাই আদালতের সেই নোটিশে দাবি করা হয়েছে, রিয়া যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন, তাদের বিরুদ্ধে কোনও প্রামাণ্য তথ্য মেলেনি।