
চূড়ান্ত ভোটার তালিকায় বিবেচনাধীন বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষ। বিবেচনাধীনের তালিকায় রিচা ঘোষের দিদির নামও। শনিবার প্রকাশ হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। ৭ কোটি ৪ লাখ ভোটারের নাম ভোটার লিস্টে রয়েছে।
এদের মধ্যে ৬০ লাখেরও বেশি ভোটারের নাম বিবেচনাধীন। রবিবার জানা গিয়েছে সেই তালিকায় রয়েছেন বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেটার রিচা ঘোষের নাম। শিলিগুড়ির ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা ঘোষ ও তার পরিবার। ২২ গজের লড়াইয়ে যিনি দেশের নাম উজ্জ্বল করেছেন, তার নাম বিবেচনাধীন থাকায় কমিশনের বিরুদ্ধে আক্রমণ করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। চূড়ান্ত তালিকায় বিবেচনাধীন রয়েছেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর নামও। অথচ এসআইআর নিয়ে হাইকোর্টে বৈঠক করেছেন নন্দিনী চক্রবর্তী।
শনিবার চূড়ান্ত তালিকা বেরতে তার নাম বিবেচনাধীনদের তালিকায় রয়েছেন। এই তালিকায় রয়েছেন সন্দেশখালির বিডিও, ময়নাগুড়ির বিডিও।







