রহস্যজনক ভাবে নিখোঁজ রাইফেল শ্যুটার দময়ন্তী সেন

0
107
ছবি সৌজন্যে :সংগৃহীত

রহস্যজনক ভাবে নিখোঁজ রাইফেল শ্যুটার দময়ন্তী সেন। বয়স ১৫ বছর। মধ্য হাওড়ার ৩০/২ উমাচরন ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী। জানা যাচ্ছে , গতকাল সকালে দোকানে কেনাকাটা করতে বেড়িয়েছিলো সে।

তারপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। খবর, হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে তাকে শেষ দেখা যায়। দময়ন্তীর বাবা জানান, মেয়ে জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়েছে।ভালো সাফল্য পেয়েছে। প্রতিদিন সকালে তার মেয়ের অনুশীলন থাকে। গতরাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলো। মেয়ের মোবাইল তার কাছেই ছিল। কোনো পারিবারিক ঝামেলা অশান্তি হয়নি। কিন্তু তারপরেও কেন এমন হলো তা বোঝা যাচ্ছেনা।

উদ্বিগ্ন গোটা পরিবার ও সতীর্থরা। ইতিমধ্যেই হাওড়া থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর নিখোঁজের খবর দেওয়া হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।