তৃতীয় সন্তানের মা হলেন রিয়ানা

0
196
ছবি সৌজন্যে : এক্স

বিশ্বখ্যাত ক্যারিবিয়ান পপ তারকা রিয়ানা তৃতীয়বারের মতো মা হয়েছেন। ১৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সংগীতশিল্পী।

ইনস্টাগ্রামে নিজেই এই খুশির খবর শেয়ার করে নিয়েছেন তিনি।রিয়ানা জানিয়েছেন, তার ও সঙ্গী র‍্যাপার এএসএপি রকির সংসারে তৃতীয় সন্তানের আগমন ঘটেছে। কন্যার নাম রাখা হয়েছে রকি আইরিশ মেয়ার্স।পরিবারের আগের সন্তানদের মতো নতুন সদস্যের নামও ,আর অক্ষর দিয়ে শুরু। তাদের বড় দুই ছেলের নাম রজা এবং রিওট। রিয়ানা ও রকির পরিবারে এই ,আর দিয়ে নাম রাখার ঐতিহ্য এবারও ধরে রাখা হয়েছে। উল্লেখ্য,মে মাসে নিউ ইয়র্কের রাস্তায় বেবি বাম্প প্রকাশ করে গর্ভাবস্থার খবর দিয়েছিলেন রিয়ানা। পরে ২০২৫ মেট গালাতে অংশ নিয়ে নিজেই জানান, তাদের তৃতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন।

মেট গালার ওই অনুষ্ঠানে রিয়ানা পরেছিলেন কালো ক্রপড উলের জ্যাকেট, উল বস্টিয়ের বডিস্যুট এবং কালো পিনস্ট্রাইপ স্কার্ট। যা গর্ভাবস্থায় ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে প্রশংসিত হয়।এছাড়া, গর্ভাবস্থায় সিনেমার বেলজিয়াম প্রিমিয়ারে তিনি হাজির হয়েছিলেন আকাশি রঙের শিয়ার বেবি-ডল সেটে, যা নিয়েও ছিল ব্যাপক আলোচনা।