
রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেকে সংসদকক্ষে দাঁড়িয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে বললেন পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টার কিরেন রিজিজু।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের ‘ভোট চুরি’ নিয়ে মিছিলের একটি ভিডিও ভাইরাল হয়েছে , যেখানে দেখা যাচ্ছে কংগ্রেস কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার কথা বলে স্লোগান দিচ্ছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। কিরেন রিজিজু বলেছেন , এটা কি ধরণের মানসিকতা যা সকলের সামনে দেশের বিরোধীকে হত্যার কথা বলে।
বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিরোধীরা কি করে এমন হত্যার কথা বলে। এই ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন তিনি। যদি মনুষ্যত্ব বলে কোনো বস্তু থেকে তবে দেরি না করে দেশবাসীর কাছেও তাঁদের ক্ষমা চাওয়া উচিত। তবেই মনে করা হবে যে কংগ্রেস তাদের ভুলস্বীকার করেছে।
