গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata পার্ক সার্কাসে ধুন্ধুমার, গ্রেফতারি বেড়ে ৩৮

    পার্ক সার্কাসে ধুন্ধুমার, গ্রেফতারি বেড়ে ৩৮

    0
    7
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পার্ক সার্কাসে বিনা অনুমতিতে রাস্তা আটকে বিক্ষোভ হঠাতে গেলে পুলিশের ওপর আক্রমণ। পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর চালায় বিক্ষোভকারীদের একাংশ।
    ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড-সহ গ্রেফতার করা হয়েছে ৩৮ জনকে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রবিবার দুষ্কৃতী দৌরাত্ম্যের সাক্ষী থেকেছিল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ও লাগোয়া এলাকা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ, রাফ-এর পাশাপাশি নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে। রাজ্য সরকারের কিছু নীতির প্রতিবাদে পার্ক সার্কাসের ব্যস্ত ৭ মাথার মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়। কিন্তু সেই জমায়েতের কোনও পুলিশি অনুমতি ছিল না। স্থানীয় সূত্রে খবর, এই পরিস্থিতিতে পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে উত্তেজিত হয়ে পড়ে বিক্ষোভকারীরা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুরের পাশাপাশি, তাঁদের লক্ষ্য করে চলে নাগাড়ে ইটবৃষ্টি। ঘটনায় আহত হন ৩ পুলিশকর্মী।এরপরেই পাল্টা অলআউট অ্যাকশনে নামে পুলিশ। বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে হঠানোর পাশাপাশি, চলে ব্যাপক ধরপাকড়।
    পুলিশ সূত্রে খবর, সোশাল মিডিয়ায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মহম্মদ ফারহানউদ্দিন নামে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে দাবি, পার্ক সার্কাসের ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে।