দাঙ্গাকারীদের ভরসা মুখ্যমন্ত্রীর, নিশানা শুভেন্দু-র

0
127
ছবি সৌজন্যে :ফেসবুক
দাঙ্গাকারীদেরই ভরসা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরকে এভাবেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু বলেছেন, লজ্জা লাগে না মুখ্যমন্ত্রীর একটু আগে ডুমুরজেলায় বলেছেন, দুটো ওয়ার্ডে গোলমাল হয়েছে। কে দেয় এই তথ্য। প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। এরপরেই তিনি সেই নৃশংস হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দেন। বলেছেন, সংখ্যাগুরু বলে হরগোবিন্দ দাস, চন্দন দাস, বাড়ি থেকে টেনে এনে পশুকাটার ছুরি দিয়ে জবাই করা হয়েছে। তাঁর সঙ্গে আপনি তুলনা করছেন, দাঙ্গবাজ গুলি খেয়ে মরেছে ! সব মৃত্যু দুঃখ্যজনক। দাঙ্গা করতে গেছে, গুলি করেছে। পুলিশ করুক, বিএসএফ করুক, সেতো কমিশন তদন্ত করছে, তাঁরা বুঝবে।
শুভেন্দু সংযোজন, পুলিশ নয়, নিরাপত্তা দিতে পারে কেন্দ্রীয় বাহিনী, এটা বলছে ওখানের মানুষ। পুলিশমন্ত্রীকে স্বীকার করতেই হবে, রাজ্য নিরাপত্তা দিতে ব্যর্থ।