অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবুর উত্থান 

0
779
Rise of Chandrababu in Andhra Pradesh
Rise of Chandrababu in Andhra Pradesh
অন্ধ্রপ্রদেশের শাসক ওয়াইএসআর কংগ্রেস ছাপিয়ে দাপট বিজেপির শরিক টিডিপি-র।মঙ্গলবার ট্রেন্ড অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ বিধানসভা ভোটে লিড নিয়ে সরকার গড়ার দিকে এগোচ্ছে চন্দ্রবাবু নায়ডুর টিডিপি। 
১৭৩টি আসনের মধ্যে ১২৬টি আসনেই এগিয়ে রয়েছে তারা। সেখানে জগনের দল এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে মাত্র ২২টি আসনে। অন্যদিকে, টিডিপি ছাড়া এনডিএ জোটে রয়েছে বিজেপি এবং জেএনপি । বিজেপি এগিয়ে ৭টি এবং জেএনপি ২২টি আসনে এগিয়ে। পাঁচ বছর আগে ওয়াইএসআর কংগ্রেস নেতা জগন্মোহন রেড্ডি কাছে পরাজিত হয়ে রাজ্য রাজনীতিতে গুরুত্ব হারিয়ে ফেলেছিলেন তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নায়ডু।কিন্তু এবার ভোটের রেকর্ড উত্থান হচ্ছে চন্দ্রবাবু নায়ডু।সঙ্গে পেয়েছেন বিজেপি ও অভিনেতা পবন কল্যাণের জনসেনা দলকে। এই ত্রিশক্তির মোকাবিলায় রীতিমতো বিপর্যস্ত জগন্মোহন রেড্ডি।