গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk কাশ্মীরে সন্ত্রাস রুখতে নির্দেশ মোদীর 

    কাশ্মীরে সন্ত্রাস রুখতে নির্দেশ মোদীর 

    0
    146
    Modi orders to stop terrorism in Kashmir
    Modi orders to stop terrorism in Kashmir

    জম্মু-কাশ্মীরে সন্ত্রাস রুখতে সর্বশক্তি প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেছেন তিনি। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহার সঙ্গেও বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী।সূত্রের খবর, কাশ্মীরে সন্ত্রাস রুখতে সর্বশক্তি প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি যেন সম্পূর্ণ খতিয়ে দেখা হয়। বিভিন্ন এলাকায় সম্পূর্ণ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গেই জানিয়েছেন, সন্ত্রাস রুখতে যে সব পদক্ষেপ করা হচ্ছে তা যেন তাঁকে নিয়মিত জানানো হয়।