দিল্লিতে স্থায়ী দফতর খুলছেন ঋতব্রতেরা!

0
29
ছবি সৌজন্যে : নিজস্ব
কালীঘাট-পন্থী তৃণমূল কংগ্রেসকে মাত দিতে এবার দিল্লিতে স্থায়ী দফতর খুলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঘাসফুল প্রতীক এবং দলের নাম পাওয়ার দৌড়ে এগিয়ে থাকতে দিল্লিতে কার্যালয় খুলতে চলেছে, দাবি ঋতব্রত-র শিবিরের।
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের আগেই তা হতে চলেছে বলে সূত্রের খবর। ঋতব্রত শিবির সূত্রের খবর, কনট প্লেসে ইতিমধ্যেই কার্যালয়ের জায়গা চূড়ান্ত হয়ে গিয়েছে। তা শুরুর করার কাজও চলছে জোরকদমে। এ প্রসঙ্গে ঋতব্রত-তৃণমূলের চেয়ারম্যান অরূপ বলেছেন, দিল্লিতে একটি পার্টি অফিস নেওয়া হয়েছে। তবে কবে সেটির উদ্বোধন হবে, তার দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও। বিদ্রোহী তৃণমূল গোষ্ঠীকে কটাক্ষ করে কালীঘাটপন্থী তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির স্তাবক হয়ে অনেক কিছু করা যায়। ঋতব্রত আসলে শুভেন্দুর আর একটি মুখ।
ওরা তৃণমূল কংগ্রেস নয়। বিধানসভা ভোটের ফলঘোষণার পর থেকেই তৃণমূলের অন্দরে ভাঙন শুরু হয়।