
অরূপ রায়কে চেয়ারম্যান করে আবারও জাতীয় কর্মসমিতির বৈঠকে বসল ঋতব্রত তৃণমূল। তপসিয়ার বোট হাউসে এই বৈঠকে উপস্থিত হয়েছেন সদ্য মমতার তৃণমূলত্যাগী নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
ওই বৈঠকে যোগ দিয়েছেন ফিরহাদ হাকিম, রথীন ঘোষ, সাবিনা ইয়াসমিনরা। মূলত চন্দ্রিমা ভট্টাচার্যকে জাতীয় কর্ম সমিতির অন্তর্ভুক্ত করা ছাড়াও ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়েও বৈঠক হয়েছে। এদিকে ঋতব্রতপন্থীদের এই বৈঠককে খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন ওখানে যারা রয়েছেন তাঁরা শপিং মলের ভাল জামাকাপড় পরা পুতুলের মত। মানুষ আর কর্মীরা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন পৃথিবী থেকে ছিটকে গিয়ে চাঁদের জন্ম হয়েছে।
তৃণমূল মানেই আপদ আর বিপদ। বাকি চোর ডাকাতরা তৃণমূলের সম্পদ। মানুষ আর তৃণমূলের সঙ্গে নেই। রাষ্ট্রবিজ্ঞানের নীতি মেনে তৃণমূল এখন মৃত।
