২১ জুলাই প্রস্তুতি দেখতে মেয়ো রোডে ঋতব্রত-তৃণমূল

0
14
ছবি সৌজন্যে : নিজস্ব
২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশকে সামনে রেখে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে ঋতব্রত-তৃণমূল।
সেই প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার কলকাতার মেয়ো রোডে পৌঁছন তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ রায় সহ অন্যান্যরা। তাঁর সঙ্গে ছিলেন দলের একাধিক নেতা ও সংগঠক। দলীয় সূত্রে খবর, সমাবেশের মঞ্চ, দর্শকাসন, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, পানীয় জল, চিকিৎসা পরিষেবা-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। সভাস্থলে কর্মী-সমর্থকদের সুবিধার্থে কী কী ব্যবস্থা করা হয়েছে, তাও পর্যালোচনা করেন নেতারা। প্রতিবছরের মতো এবারও শহিদ পরিবাররা ঋতব্রত তৃণমূলের মঞ্চে থাকবে বলে আশা ব্যক্ত করেছে ফিরহাদ হাকিম।
প্রতিবছরের মতো এবারও ২১ জুলাইয়ের শহিদ দিবসকে ঘিরে ব্যাপক জনসমাগমের আশা করছে তৃণমূল।