কুণালকে ঋতব্রত-র ‘চিঠি’ আক্রমণ, পাল্টাও

0
16
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

যাঁরা এখন গদ্দার, বেইমান বলছেন, তাঁদেরই একজন প্রাক্তন সাংসদ জেলে থাকার সময় গদ্দারির সলতে পাকিয়েছিলেন। নাম না করে কুণাল ঘোষকে আক্রমণ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছেন সম্প্রতি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া ওই ব্যক্তি জেলে থাকার সময় ওই সাংস ৯১ পাতার চিঠি লিখেছিলেন। চিঠিতে উল্লেখ ছিল চিটফান্ডের সবচেয়ে বেশি সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা প্রাইভেট কোম্পানিকে লাটে তুলে দেওয়ার জন্য এই চিঠিই যথেষ্ট। জবাবে কুণাল ঘোষ বলেছেন তাঁর ওই সময় অভিযোগ, ক্ষোভ ছিল সেকারণে চিঠি লিখেছিলেন। বিদ্রোহটা তিনিই প্রথম করেছিলেন।

সেই সময় ঋতব্রতরা কোথায় ছিল। প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তাঁর কথায় ওই চিঠি পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়েরও মুখস্থ হয়ে গিয়েছে। পাল্টা খোঁচা দিয়ে বলেছেন ইয়ে ডর আচ্ছা লাগা।