মুম্বইয়ের মেয়র হচ্ছেন রিতু তাওড়ে, ডেপুটি শিণ্ডে-র

0
104
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
সদ্য বৃহম্মবই পুরসভার নির্বাচন হয়েছে। এই আবহে বিজেপি-শিণ্ডে সেনা মহাজুটি জোট মুম্বইয়ের মেয়র পদের জন্য রিতু তাওড়েকে তাদের প্রার্থী হিসেবে মনোনীত করেছে।
আর ডেপুটি মেয়র পদের জন্য শিণ্ডে সেনার নেতা তথা কর্পোরেটর সঞ্জয় শংকর ঘাড়িকে মনোনীত করা হয়েছে। দুটি পদের জন্য নির্বাচন হবে বুধবার, ১১ ফেব্রুয়ারি। আর তা হবে বিএমসি সদর দফতরে অনুষ্ঠিত হবে। 
এদিকে ২০২৬ সালের বিএমসি নির্বাচনে বিজেপি ৮৯টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে। আর তাদের জোটসঙ্গী, শিণ্ডে নেতৃত্বাধীন শিবসেনা ২৯টি আসন পায়। আর তাই বৃহম্মুম্বই পুরসভার মেয়র হচ্ছেন বিজেপি নেত্রী রিতু তাওড়ে এবং ডেপুটি মেয়রের পদে বসছেন শিবসেনা শিণ্ডে শিবির নেতা সঞ্জয় শংকর ঘাড়ি। এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর কাউন্সিলর অজিত রাওরানে মহাজুটি-কে সমর্থন করেছেন।