অরূপকে রাতে ফোন ঋতুপর্ণার, অভিমান অনন্যার 

0
162
ছবি সৌজন্যে : নিজস্ব
দিনে সময় পান না, তাই রাতের বেলা ফোন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে। ধূমকেতুর ট্রেলার লঞ্চে এমনই কথা সামনে এনেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
আর এরপরই হাসির রোল উঠেছে গোটা অনুষ্ঠানে। তবে, এর পাল্টা অভিমানের সুর শোনা গিয়েছে তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দোপাধ্যায়ের গলায়। কার্যত মজা করেই তিনি বলে বসেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত যদি মন্ত্রী অরূপ বিশ্বাসকে রাতে ফোন করেন, তাহলে তিনি কখন ফোন করবেন ? আর বাকিরাও বা কখন তাঁকে ফোন করে পাবে!? যদিও বিষয়টা একটু সামলে নিয়েই মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, ঋতুপর্ণা ঘোষ বোনের মতো। অভিনেত্রী প্রতিবছরই ভাইফোঁটা দেন এবং রাখি পড়ান।
তো, বোন দাদাকে রাতে হোক কিংবা দিনের বেলা যখন খুশি ফোন করতে পারেন। এবং ফোন না তুললেও অভিমানের সুরে বলে ফোনটা কেন তুলছো না?