গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Entertainment কাজলের সঙ্গে সিঁদুর খেলায় ঋতুপর্ণা

    কাজলের সঙ্গে সিঁদুর খেলায় ঋতুপর্ণা

    0
    123
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ঋতুপর্ণা সেনগুপ্ত,কিছু দিন আগে বিদেশে ছিলেন। তার পর স্বামী সঞ্জয় এবং ছেলেকে নিয়ে কলকাতার কয়েকটা পুজো মণ্ডপে ঘুরেছেন। এর মধ্যেই আবার মুম্বাইয়ে মুখোপাধ্যায়দের দুর্গাপূজায় সিঁদুরখেলায় যোগ দিয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত। 

    কাজলের সঙ্গে তাঁর সিঁদুরখেলার ভিডিও ছড়িয়ে পড়েছে চারিদিকে।মুম্বাই থেকে কলকাতায় ফিরেছেন তিনি। ফিরে এসে কলকাতার সুরুচি সংঘের ঠাকুর দেখার ইচ্ছা তাঁর। ঋতুপর্ণা বলেছেন, মুম্বাইয়ের শিবাজী পার্কসহ বেশকিছু প্যান্ডেলে আমন্ত্রণ ছিল।গিয়েছিলেন। তারপর একটু সময় হাতে পেয়েই গিয়েছিলেন রানিদের  পূজায়। ওরা সবাই আমায় ভালোবাসে। বারবার যেতে বলেছিল।একটু সিঁদুর খেলে এলেন।

    অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, স্বামী সঞ্জয়ও সুযোগ পেয়ে পুজোর কয়েকটা দিন কলকাতায়। তাই এখানে অনেক জায়গায় ঘুরেছেন।মুম্বাই থেকে ফিরে কলকাতার আরো অনেক প্যান্ডেলে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। পুজো শেষ হলে আবার তিনি পাড়ি দেবেন আমেরিকা।ঋতুপর্ণা বলেছেন, মায়ের জন্যই সব কাজটা সুষ্ঠুভাবে করে ফেলতে পারেন। আগামীদিনে অনেক কাজ আসছে। আপাতত সে সব নিয়ে ব্যস্ততায় রয়েছেন।