গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Entertainment বাদ ঋতুপর্ণা, যুক্ত শ্রীলেখা

    বাদ ঋতুপর্ণা, যুক্ত শ্রীলেখা

    0
    148

    ঋতুপর্ণা সেনগুপ্ত, দুই বাংলাতেই জনপ্রিয় অভিনেত্রী। পশ্চিমবঙ্গের তারকা হলেও বাংলাদেশের অনেক ছবিতেই অভিনয় করেছেন তিনি।

    এরই ধারাবাহিকতায় গত বছরের মাঝামাঝি সময়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে তরী সিনেমার ঘোষণা করেন বাংলাদেশের পরিচালক রাশিদ পলাশ। নানা জটিলতায় তাকে নিয়ে সিনেমার শুটিং করা সম্ভব হয়নি।মাঝে ঋতুপর্ণাকে বাদ দেওয়ার কথাও জানিয়েছিলেন পরিচালক। অবশেষে তাই হয়েছে।তরী সিনেমা থেকে ঋতুপর্ণাকে বাদ দিয়ে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে।পলাশ বলেছেন, কলকাতায় শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করেছেন।অর্থাৎ,ঋতুপর্ণার স্থানে শ্রীলেখাকে যুক্ত করা হয়েছে। ফলে চরিত্রটির পরিধি আরো বাড়বে বলে মনে করেন। সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি মাসের শুরুতে শ্রীলেখাকে নিয়ে শুটিং শুরু করবেন বাংলাদেশের পরিচালক রাশিদ পলাশ। এদিকে গুঞ্জন ছড়িয়েছে, নায়ক, বাংলাদেশের প্রাক্তন সংসদ সদস্য ফেরদৌস আহমেদের বন্ধু হওয়ায় ঋতুপর্ণাকে বাদ দেওয়া হয়েছে।তবে বিষয়টি ঠিক এমন না বলেও জানিয়েছেন পরিচালক রাশিদ পলাশ।তিনি বলেছেন, চাননি এ নিয়ে কোনো বিতর্ক হোক। তা ছাড়া এই সময় ঋতুপর্ণাকে নিয়ে আউটডোরে শুটিং করা সম্ভব নয়। তাই নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সিনেমার প্রথম ধাপের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী মাসেই সিলেটে দ্বিতীয় ধাপের শুটিংয়ে যুক্ত হবেন শ্রীলেখা।

    শুটিং-ডাবিং শেষ করে ২০২৫ সালেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার। শ্রীলেখার সঙ্গে এতে থাকছেন বেশ কয়েকজন বাংলাদেশি শিল্পী। অভিনয় করবেন ডিপজল, জিনাত শানু স্বাগতা, নাসির উদ্দিন খান প্রমুখ।