রেশন দুর্নীতি – ঋতুপর্ণাকে ৫ ঘণ্টা টানা জেরা ইডি-র      

0
234
RATION DURNITI CGO A HAJIRA RITUPARNA SENGUPTA
RATION DURNITI CGO A HAJIRA RITUPARNA SENGUPTA

রেশন দুর্নীতি মামলায় ৫ ঘণ্টা টানা জেরার পর সন্ধের মুখে ইডি দফতর থেকে বেরিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রী জানিয়েছেন দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই। যে যে নথি চেয়েছিলেন, সেটাই ইডিকে দিয়েছেন বলে ইডি দফতর থেকে বেরিয়ে দাবি করেছেন অভিনেত্রী। বুধবার ইডির তলবে আগেই তাঁর অ্যাকাউন্টেন্ট পৌঁছে গিয়েছিলেন ইডি দফতরে।

এরপর দুপুর ১টা দিকে অভিনেত্রী পৌঁছন সিজিও কমপ্লেক্সে। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকাউন্টে, তারই তথ্য পেতে বুধবারের তলব বলে ইডি সূত্রে খবর। এর আগেও ভোটের ফলপ্রকাশের পরের দিন ৫ জুন ঋতুপর্ণাকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। কিন্তু বিদেশে থাকার জন্য তখনকার মত সময চেয়ে নিয়েছিলেন। রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে ঋতুপর্ণা সেনগুপ্ত-র নাম।  রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে তাঁর অ্যাকাউন্টে গিয়েছে কিনা তা জানতেই এই তলব বলে ইডি সূত্রে খবর। এর আগে ২০১৯-এ রোজভ্যালি মামলায় ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই মামলার তদন্ত করতে গিয়ে ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানবাহিনীর হাতে রক্তাক্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের। পরে ইডি আধিকারিকদের মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল শেখ শাহজাহানকে।