প্রতিদ্বন্দ্বী মারে এখন জোকোভিচের কোচ

0
118
ছবি সৌজন্যে : এক্স

টেনিস কোর্টে এক সময়ের তুমুল প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি মারে এবং নোভাক জোকোভিচ একে অপরকে ২৫ বছর ধরে চেনেন।পেশাদার ক্যারিয়ারে ৩৬ বার মুখোমুখি হয়েছেন দুজন। যার মধ্যে ছিল ১০টি গ্র্যান্ড স্লাম ম্যাচ।

অবসরপ্রাপ্ত সেই মারে-কে অস্ট্রেলিয়ান ওপেন পর্যন্ত নিজের কোচ হিসেবে নিয়োগ করেছেন জোকোভিচ।অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচ অ্যান্ডি মারের প্রশিক্ষণেই খেলবেন।এরমধ্যে মারে জানিয়েছেন, কিভাবে মাত্র ৩০ মিনিটের মধ্যে তিনি জোকোভিচকে কোচিং করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।মারে বলেছেন, ১২ বছর বয়স থেকে জোকোভিচের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল।একদিন গলফ খেলতে গিয়ে জোকোভিচের সঙ্গে আলাপের পর তিনি কোচিংয়ের বিষয়টি ভাবতে শুরু করেন।মারে জানিয়েছেন,তিনি বোধ হয় ১৭তম হোলের জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখনই জোকোভিচ তাঁকে প্রশ্ন করেছিল, তাঁর কি কোচিংয়ের কোনো পরিকল্পনা রয়েছে? অ্যান্ডি মারে বলেছিলেন, এখন কোচিংয়ের কথা চিন্তা করাও তাঁর জন্য খারাপ।তার পরেও জোকোভিচের কোচ হতে রাজি হয়ে গিয়েছিলেন মারে। তিনি বলেছেন, ৩০ মিনিট পরেই গাড়িতে উঠে নোভাককে ফোন করেছিলেন।

উল্লেখ্য,ডিসেম্বরে স্পেনে সময় কাটানোর সময় জোকোভিচকে কোচিং করাতে রাজি হয়েছিলেন তিনি।আর,নোভাক জোকোভিচ- অ্যান্ডি মারে দুজনই টেনিসের মহান তারকা। জোকোভিচ ২৪টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়নশিপর রেকর্ডধারী, যার মধ্যে ১০টিই অস্ট্রেলিয়ান ওপেনে।