তেহরানের রাস্তায় ‘আগুনের নদী’

0
58
ছবি সৌজন্যে : এক্স
ইজরায়েলের হামলায় তেহরানে তেলের ডিপোতে আঘাত লাগার পরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত তেলের ডিপো থেকে তেল লিক হয়ে রাজধানীর কিছু অংশের নিকাশি ব্যবস্থায় ঢুকে পড়ে।
তার জেরে শহরের রাস্তায় তৈরি হয়েছে যেন আগুনের নদী। সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তার ধারে নর্দমার ভিতর দিয়ে আগুন ছুটে চলেছে। এর আগে ইরানের তেল মন্ত্রক জানিয়েছিল, ইজরায়েলের হামলায় তিনটি জায়গায় তেলের ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর মধ্যে রাজধানীর পশ্চিমে আলবোর্জ প্রদেশের কারাজ শহরও রয়েছে। এদিকে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর তেল উৎপাদন কমানোর কথা জানিয়েছে কুয়েত। ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে কুয়েত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে।অন্যদিকে, ইরানের আলবোর্জ প্রদেশের কারাজ শহরে ফারদিস তেল ডিপোতে আমেরিকা–ইজরায়েলের হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে এবং ২১ জন আহত হয়েছেন।