
বিহার নির্বাচনে হারের পরই আরজেডি-কংগ্রেসের দায় ঠেলাঠেলি শুরু হয়ে যাবে, বিহারের কাটিহারের জনসভা থেকে মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর।
তাঁর কথায় কংগ্রস ইচ্ছাকৃতভাবে ছট পুজোকে অপমান করেছে, যাতে জনগণ আরজেডি-র ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। কংগ্রেস রণনীতির অংশ বিহারবাসীকে গালিগালাজ করা, বিড়ির সঙ্গে তুলনা করা, দাবি নরেন্দ্র মোদীর। কংগ্রেস খুব ভালোভাবে জানে এবারের নির্বাচনে আরজেডি হারতে চলেছে।
আর তাদের ভোটব্যাঙ্কে থাবা বসাতে চাইবে কংগ্রেস। এমনিতেই বিহারে আসন রফা নিয়ে আরজেডি-কংগ্রেসের মধ্যে চোরাগোপ্তা ক্ষোভ কাজ করছে। কার্যত সেই ক্ষোভকেই কাজে লাগিয়ে যুযুধান দুইপক্ষের চলা বিবাদে ঘৃতাহুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।





