ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে লালুর দল

0
110
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে লালপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি। এর আগে কংগ্রেসের তরফেও জানানো হয়েছে, তারা দ্রুত ওয়াকফ বিল-এর সাংবিধানকি বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে।
আরজেডির বক্তব্য, নতন আইন ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে।
তাই সদ্য বিল থেকে আইনে পরিণত হওয়া ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে শীষ আদালতের দ্বারস্থ হতে চলেছেন তেজস্বী যাদবরা। দলের তরফে সাংসদ মনোজ ঝা এবং অন্যতম শীর্ষ নেতা ফয়াড আহমেদ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছেন।