গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata রবীন্দ্র ও দ্বিতীয় হুগলি সেতুতে চাপ কমাতে রো রো ভেসেল : স্নেহাশিস 

    রবীন্দ্র ও দ্বিতীয় হুগলি সেতুতে চাপ কমাতে রো রো ভেসেল : স্নেহাশিস 

    0
    128
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী রবীন্দ্র সেতু ও দ্বিতীয় হুগলি সেতুর উপর ভারী যান চলাচলের চাপ কমাতে রো রো ভেসেলের মাধ্যমে পণ্যবাহী ভারী ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত গঙ্গা পার করানো হবে।
    শালিমার যেটি ঘাটে এসে এমনটাই জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পাশাপাশি শালিমার জেটিঘাটে একটি নতুন রো রো ভেসেলের উদ্বোধন করেছেন পরিবহনমন্ত্রী। তিনি জানান, আপাতত এই ভেসেলটি গঙ্গাসাগর মেলার জন্য ব্যবহার করা হবে। এই রো রো ভেসেলে একসঙ্গে ৮টি ভারী ট্রাক ও ৫০ জন যাত্রী পারাপার করতে পারবেন।
    পরবর্তী কালে শালিমার থেকে গার্ডেনরিচ পর্যন্ত এই রো রো ভেসেল চালানো হবে। এজন্য ইতিমধ্যেই দু’টি জায়গায় জেটিঘাট তৈরির জন্য চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।